কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশের লাল-সবুজ চেতনাকে ধারণ করে কুড়িগ্রাম জেলা থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আধুনিক মাল্টিমিডিয়া ও ডিজিটাল নিউজ নেটওয়ার্ক NewsPost365।
এখন থেকে কুড়িগ্রামের ৯টি উপজেলার (সদর, উলিপুর, চিলমারী, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, রাজারহাট, ফুলবাড়ী, রৌমারী ও চর রাজিবপুর) প্রতিটি ঘটনার তাৎক্ষণিক সংবাদ, মাঠ পর্যায় থেকে সরাসরি লাইভ ভিডিও এবং বিশেষ প্রতিবেদন একযোগে ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে সম্প্রচারিত হবে।